Saturday, June 20, 2026

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল অনুষ্ঠান। এরপর TMCP-র তরফে ‘জয়ী’ ব্যান্ডের সংগীত অনুষ্ঠানে দৃপ্ত কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার ঘোষণা। প্রারম্ভিক সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শিল্পী সৌমজিৎ পাল (Soumyajit Paul) গিটার হাতে বাংলা ও বাঙালির হেনস্থার প্রতিবাদে সরব হন। তিনি গেয়ে ওঠেন “আমি বাংলায় গান গাই,আমি বাংলাতে গাইবো/আমার ভাষার দাবি আমার ভাষাতেই চাইব।”
একুশে জুলাইয়ের মতো ২৮ অগাস্টের অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করে ‘পরিবর্তন’ ব্যান্ড। বাংলা ও বাঙালির অপরাজেয় মানসিকতাকে কুর্নিশ জানিয়ে মমতা-অভিষেকের নেতৃত্বে এগিয়ে চলার সুরেলা বার্তা শোনা যায় তাঁদের কণ্ঠে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে তৈরি করা বিশেষ গান পরিবেশন করেন সংগীত শিল্পী কেশব দে (Keshab Dey)।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RBU) ছাত্র-ছাত্রীদের পথনাট্য ‘আমি বাংলায় গান গাই’- এর মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা ও বাংলা ভাষার অপমানের কথা তুলে ধরা হয়।
এবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে মঞ্চজুড়ে ধ্বনিত বাংলার জয়গান।

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...