Monday, June 22, 2026

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) বিজেপিকে একহাত নিলেন। লড়াইয়ের বার্তা দিলেন। বললেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে হেনস্থা করা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের।

আরও পড়ুন- TMCP-র মেগা সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ প্রসূনের

তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) এদিন জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শুরু করেন। এরপর বলেন, “জয় বাংলা স্লোগানে অ্যালার্জি অনেকের। ছাত্র যুবরা যাকে দেখে এনার্জি পায় সেই অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এই সমাবেশে বিশেষভাবে গর্জে উঠেছি বাংলার প্রতি বঞ্চনা, বাংলাকে অপমানের পরিপ্রেক্ষিতে। বাংলাই পরিযায়ী শ্রমিকদের ওপর আঘাত হানা হচ্ছে। এর বিরুদ্ধে ধিক্কার জানাই। বন্দে মাতরম এবং জন গণ মন আমাদের বাঙালির সঙ্গীত। বিজেপির চোখে চোখে রেখে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একটা কথা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেই ভাবে ছাত্রছাত্রীরা এগোবেন। আজ এই সভা মঞ্চ নতুন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। ২০২৬ এর লড়াই সোজা লড়াই নয়। লড়ব, গড়ব, জিতব।”

_

_

_

_

_

_

_

_

 

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...