Monday, June 22, 2026

SSC দাগিদের তালিকা নিয়ে সিপিএম-বিজেপিকে তোপ কুণাল-কল্যাণের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা নিয়ে কাঁটাছেড়া করতে শুরু করে দিয়েছে রাজ্যের বিরোধীরা। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সিপিআইএমকে তোপ দেগে কুণাল জানিয়েছেন, “কোথাও কোনও অন্যায় হয়েছে বলেই তো তদন্ত হচ্ছে। বরং আজ কম্পিউটারাইজড বলে জানা যাচ্ছে। সিপিএম জমানায় যে প্রত্যেক হোলটাইমারের বাড়িতে সরকারি চাকরি হয়েছে। তখন ডিজিটাল সিস্টেম ছিল না। তাই সিপিএম ধোয়া তুলশি পাতা এটা মনে করার কিছু নেই।”

এদিকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে কল্যাণ জানিয়েছেন,”রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই। যার যা ক্ষমতা আছে, হিম্মত থাকলে সুপ্রিম কোর্টে মামলা করুন। বলুক এই যে তালিকা বেরিয়েছে, এটা ঠিক নয়। এরপর যা হবে কোর্টে হবে। তৃণমূলের লোক আছে এটা শুনতে শুনতে পাঁচ বছর হয়ে গেল। বিজেপির কতজন আছে সেটা বলুন।” কল্যাণ প্রশ্ন তোলেন, বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা যাদের হয়ে মামলা করেছিল তারা কি একজনও চাকরি পেয়েছে?

মোট ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ হয় গতকাল। রাতে এই তালিকায় আরও ২ জনের নাম যুক্ত হয়। তালিকায় ছিল অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও।

আরও পড়ুন – ব্রোঞ্জ জিতেও ইতিহাস সাত্ত্বিক-চিরাগ জুটির

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...