Tuesday, May 12, 2026

ভয়ঙ্কর অভিজ্ঞতা! মুম্বইয়ে বাঙালি অভিনেত্রীর গাড়িতে হামলা

Date:

Share post:

মুম্বইয়ে বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তীর(Sumana Chakravarti) গাড়িতে হঠাৎ হামলা। অভিনেত্রী(Actress) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘটনাটি শেয়ার করেছেন। মুম্বইয়ে এরকম একটি ঘটনায় বেশ আতঙ্কিত এই বাঙালি অভিনেত্রী। তিনি দাবি করেছেন মারাঠা সংরক্ষণের দাবিতে বিক্ষোভকারীরা এই হামলা চালিয়েছেন। সুমনা(Sumana Chakravarti) ইনস্টাগ্রামে একটি পোস্টে ঘটনাটি জানিয়ে বলেন, ‘’আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম এবং আমার গাড়ি জ্যামের মধ্যে আটকে যায়। এরপর হঠাৎ আমায় মাঝপথে থামিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন ব্যক্তি আমার গাড়ির উপর উঠে জোরে জোরে গাড়িতে আওয়াজ করতে শুরু করে।শুধু তাই নয়, তারা আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। সেই সময়ে আরো কয়েকজন জানলার কাছে এসে আমায় দেখে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে শুরু করে। ঘটনাটি পাঁচ মিনিটের মধ্যে দু’বার ঘটেছে।’’

রীতিমত ক্ষোভ প্রকাশ করেই অভিনেত্রী বলেন, ‘’পুলিশ সেখানে ছিলেন। কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। আমরা দিনের বেলা এমন ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লোকেরা রাস্তা দখল করে রেখেছিল। প্রতিবাদের নামে, লোকেরা রাস্তায় একপ্রকার ঘুমাচ্ছিল। সেখানে বসেই খাওয়াদাওয়া করছে এবং স্নানও করছে। সারা রাস্তা নোংরা হয়ে আছে। সাধারণ মানুষকে রক্ষা করা পুলিশের কর্তব্য। এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা বলে কিছু থাকবে না।’’

এমনিতেই ভাষা আন্দোলন নিয়ে উত্তাল গোটা দেশ। বাংলায় আরো তৎপর শাসক দল। এই অবস্থায় অভিনেত্রীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Related articles

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...