Monday, March 9, 2026

‘প্রাক্তন শিক্ষিকা’ মমতাকে সম্মাননা ভবানীপুর মডার্ন স্কুলের, আপ্লুত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শিক্ষক দিবসের প্রাক্কালে সম্মান জানানো হল ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের প্রাক্তন শিক্ষিকা (Teacher) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠানে আপ্লুত মুখ্যমন্ত্রী। জানালেন, স্কুলটি বিক্রি হয়ে যেতে বসেছিল। তাঁরই উদ্যোগে নতুনভাবে সেজেছে স্কুল। এখন বাংলা-ইংরেজি দুটি মিডিয়ামেই পড়ানো হয়।

১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের প্রাথমিক বিভাগে শিক্ষকতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবস উপলক্ষ্যে সেই স্কুলের তরফে এদিন মুখ্যমন্ত্রীকে সম্মান জানানো হয়। স্কুলের বর্তমান নাম ভবানীপুর মডার্ন স্কুল।

এর পরে বলতে উঠে আপ্লুত মুখ্যমন্ত্রী এই সম্মাননার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এখনও যে তাঁকে স্কুল শিক্ষিকা (Teacher) হিসেবে মনে রেখেছে তার জন্য তিনি অভিভূত। স্কুল সম্পর্কে মমতা বলেন, ”স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিলো আমরা আটকায় তারপর নতুন স্কুল বানিয়ে দিয়েছে। এখন বাংলা ইংলিশ মিডিয়াম দুটোই আছে। এখন স্কুলটা এত সুন্দর করা হয়েছে। পেইন্টিং দিয়ে সাজিয়ে স্মার্ট ক্লাস তৈরি হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি।”

spot_img

Related articles

নতুন সদস্য আসছে পরিবারে? বিশ্বকাপ জিতে আবেগে ভেসে সূর্য ফিরলেন অতীতের স্মৃতিতে

বিশ্বকাপ (World Cup) জয়ের উচ্ছ্বসের মধ্যেই নতুন সদস্যের আগমন হচ্ছে সূর্যকুমার যাদবের(Suraykumar yadav)  পরিবারে! বিশ্বকাপ জেতার পরই সমাজমাধ্যমে...

আবার ঘূর্ণাবর্ত: ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণে কুয়াশার সতর্কতা

শনিবার থেকেই বৃষ্টি ভেজা বাংলা। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (rain) বাড়ার...

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন...

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee)...