Friday, March 27, 2026

ভোটার তালিকা সংশোধনে কড়া নজর, বিপুল আবেদন খারিজ কমিশনের 

Date:

Share post:

বিহারের পর এবার পশ্চিমবঙ্গসহ গোটা দেশে শুরু হতে চলেছে এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের এই প্রস্তুতি ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি বছরের ১ জুন থেকে ৭ অগাষ্ট পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য জমা পড়েছে প্রায় ১০.০৪ লক্ষ আবেদন। এর মধ্যে ৬.০৫ লক্ষ আবেদন গৃহীত হলেও অনুমোদন এখনও মেলেনি। বাকি ৪০.২৩ শতাংশ আবেদন বাতিল হয়েছে। কমিশনের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো নথি জমা দেওয়ায় এই আবেদন বাতিল করা হয়েছে।

সবচেয়ে চিন্তার বিষয়, সীমান্তবর্তী জেলাগুলিতেই বাতিল হওয়া আবেদনের হার সবচেয়ে বেশি। মুর্শিদাবাদে ৫৬ শতাংশেরও বেশি আবেদন খারিজ হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, মালদা এবং নদিয়ার ছবিও একই রকম।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল শুরু থেকেই এত বিপুল সংখ্যক আবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য, “নতুন ভোটারদের জন্য নাম তোলার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হলেও যাঁরা আগে থেকেই প্রৌঢ় বা বয়স্ক, তাঁদের নতুন করে আবেদন করলে খতিয়ে দেখা ছাড়া উপায় নেই।” কমিশন জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিহার বাদে গোটা দেশে শুরু হবে এসআইআর। তার আগে ভোটার তালিকা যাতে স্বচ্ছ থাকে, সেই লক্ষ্যে আবেদন যাচাইয়ের কাজ কঠোরভাবে চলছে। কমিশনের কর্তাদের মতে, এসআইআর শুরুর আগেই যদি এত নাম বাদ পড়ে, তবে সংশোধনের পর ভোটার তালিকার সামগ্রিক চিত্রে আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে।

আরও পড়ুন – ২০২৬-এর পরে দূরবিনে খুঁজতে হবে বিজেপিকে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...