Friday, March 27, 2026

২০২৬-এর পরে দূরবিনে খুঁজতে হবে বিজেপিকে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তোপ তৃণমূলের

Date:

Share post:

বাংলায় কংগ্রেস-সিপিএমকে এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়। ২০২৬-এর পর বিজেপিকে দূরবিন কেন কোনও যন্ত্র দিয়েই খুঁজে পাওয়া যাবে না। শনিবার ডোরিনা ক্রসিংয়ে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে বলে দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডোরিনা ক্রসিংয়ে প্রতিদিন ধর্না-কর্মসূচি চলছে। এদিন সংখ্যালঘু সেলের ধর্না-কর্মসূচিতে উপচে-পড়া ভিড় ছিল। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি-সহ নেতৃত্বরা।

আরও পড়ুন: রবিতে SSC পরীক্ষা: প্রস্তুত পুলিশ-প্রশাসন, সময়ে পৌঁছনোর বার্তা শিক্ষামন্ত্রীর

বিজেপির ভাষাসন্ত্রাস ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ধুয়ে দেন মোশারফ। তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলাকে তুলে রেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে বাংলা আজ উন্নয়নের সোপানে চলেছে। বিজেপি বহু চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসকে মা-মাটি-মানুষের সরকারকে দমাতে পারেনি। ২০২৬-এও পারবে না। তাই আমাদের আরও সংঘবদ্ধভাবে মজবুত হয়ে মাঠে নামতে হবে। প্রয়োজনে মাথায় কাফন বেঁধে নামতে হবে যাতে বিজেপি এক ইঞ্চি জায়গা এখানে না পায়। যেভাবে বাংলার শ্রমিকদের ওরা অত্যাচার করছে বিভিন্ন রাজ্যে, মেরে ফেলছে তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের দেখানো পথেই আমরাও রাস্তায় নেমে প্রতিবাদে আছি। থাকব। আমাদের সম্প্রীতির বাংলায় কোনওরকম ভেদাভেদের রাজনীতি আমরা সহ্য করব না। এদিন মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও।

Related articles

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...