Friday, March 27, 2026

চিকিৎসায় বড় সাফল্য CMRI – এ! সার্জারি ছাড়াই ২৩ মাসের শিশুর মেরুদণ্ডে জটিল অপারেশন 

Date:

Share post:

মেরুদণ্ডের সংক্রমণে গুরুতর অসুস্থ ২৩ মাসের এক শিশুকে বাঁচালেন সিএমআরআই হাসপাতালের চিকিৎসক অভীক ভট্টাচার্য। শিশুর সুষুম্নাকাণ্ডের পাশে জমে থাকা বিপজ্জনক পুঁজ সফলভাবে বের করে এনে ফেরালেন স্বাভাবিক জীবন।

চিকিৎসকরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর, বমি বমি ভাব ও অস্বাভাবিক আচরণে ভুগছিল শিশুটি। ভর্তি করার পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু NS1 পজিটিভ এবং পরে মারাত্মক MRSA সংক্রমণ ধরা পড়ে। এমআরআই রিপোর্টে ঘাড়ের কাছে মেরুদণ্ডের এপিডিউরাল স্পেসে বড় পুঁজের থলি দেখা যায়। অস্ত্রোপচার এড়িয়ে ন্যূনতম কাটাছেঁড়ার পথে ক্যাথিটার ড্রেনেজ ব্যবহার করেন চিকিৎসকরা। শিশুর পিঠে একটি সূক্ষ্ম ছিদ্র করে ক্যাথিটার চালিয়ে বের করা হয় অধিকাংশ পুঁজ। বাকি অংশ নিষ্কাশনের জন্য ক্যাথিটারটি রেখে দেওয়া হয়। দুই দিন পরের এমআরআইতে দেখা যায়, পুঁজ আর নেই। শিশুর অবস্থা এখন স্থিতিশীল, তবে দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক চলবে। চিকিৎসকদের মতে, এই জটিল অপারেশন ছাড়াই ন্যূনতম পদ্ধতিতে সাফল্য বাংলা চিকিৎসার জন্য গর্বের।

আরও পড়ুন –

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...