Friday, March 27, 2026

জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ হরিদেবপুরে, তদন্তে পুলিশ

Date:

Share post:

হরিদেবপুর থানা (Haridevpur Police Station) এলাকার বাসিন্দা তরুণীকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ তাঁর পূর্ব পরিচিত ২ যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা জানিয়েছেন চন্দন মল্লিক (Chandan Mallik) নামে এক ব্যক্তি নিজেকে দক্ষিণ কলকাতার এক বড় পুজো কমিটির সদস্য বলে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন। সেই সূত্রেই আলাপ হয় দ্বীপ (Deep) নামে আরেক যুবকের সঙ্গে। অল্প সময়ের মধ্যেই তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন অভিযুক্তরা। এরপর গত ৫ তারিখ তরুণীর জন্মদিন উপলক্ষে তাঁকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ চন্দন ও দ্বীপের বিরুদ্ধে। আক্রান্ত তরুণী প্রথমে কাউকে কিছু না জানালেও শনিবার রাতে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে পুলিশ। পলাতক অভিযুক্তরা।

 

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...