Sunday, June 28, 2026

এশিয়া সেরা হকি বিশ্বকাপের টিকিট পেল ভারত

Date:

Share post:

হকিতে এশিয়া সেরা(Asia Cup) ভারত,(India) রবিবার রাজগীরে ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে(South Korea) ৪-১ গোলে হারিয়ে পুরুষদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত।

কোরিয়ানদের নিয়ে ছেলেখেলা করে জিতল ভারতীয় পুরুষ হকি দল। জোড়া গোল করে ফাইনালের নায়ক দিলপ্রীত সিংহ। অপর দু’টি গোল সুখজিৎ সিংহ এবং অমিত রোহিদাসের।ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে শুরু করে ভারত প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দল। শেষ দুই কোয়াটারে আরও দুই গোল হল।

এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার এশিয়া কাপ হকিতেও খেতাব জিতলেন হরমনপ্রীত সিং-রা।

এই নিয়ে চার বার এশিয়া কাপ জিতল ভারত।

২০০৩-এ প্রথম বার এশিয়া কাপ জিতেছিল পাকিস্তানকে ৪-২ হারিয়ে। ২০০৭-এ কোরিয়াকে ৭-২ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল। তৃতীয় বার ২০১৭-য় মালয়েশিয়াকে ২-১ হারিয়েছিল ভারত।

সেই সঙ্গে হকি বিশ্বকাপের টিকিট ও নিশ্চিত করলে ভারত।ভারত হল বিশ্বের চতুর্থ দল যারা প্রতিটি হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। বাকি তিনটি দল হল জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেন। ভারত মাত্র এক বারই বিশ্বকাপ জিতেছে।

আরও পড়ুন – মাথার দাম ছিল ১০ লক্ষ! ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম মাওবাদী নেতা অমিত 

_

 

_

 

_

 

_

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...