Friday, March 27, 2026

ফের সক্রিয় করা হল ইডি-কে: তল্লাশি ২২ জায়গায়

Date:

Share post:

বাংলার উন্নয়নকে স্তব্ধ করতে ও বাংলাকে কালিমালিপ্ত করতে কেন্দ্রের বিজেপির সরকারের সবরকম চেষ্টা জারি রয়েছে। প্রতিবাদের কণ্ঠরোধ করতে সেনাবাহিনীকে এগিয়ে দিতেও পিছপা হয়নি কেন্দ্রের মোদি সরকার। এবার রাজ্যে নতুন করে সক্রিয় করা হল কেন্দ্রীয় সংস্থা ইডি-কে (ED)। যেসব মামলায় কোনওদিন বিচার প্রক্রিয়া শেষ করতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি (central agency), সেরকমই বালিপাচার মামলার তদন্তে এবার তল্লাশি চালানো হল ২২টি জায়গায়। যার মধ্যে কলকাতা শহরের একাধিক জায়গা যেমন রয়েছে, তেমনই রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলাতেও।

কলকাতার শখের বাজার এলাকায় মাইনিং সংস্থার এক আধিকারিকের বাড়ি, রিজেন্ট পার্কের বিমা সংস্থার কর্মীর বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি টালিগঞ্জ, সল্টলেক, নিউ টাউন এলাকাতেও চালানো হচ্ছে তল্লাশি।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: পরীক্ষার্থী ৬.৬০ লক্ষ

অন্যদিকে ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুরে এক বালি ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখে শুরু হয় তল্লাশি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও এক ব্যবসায়ী ও এক ঠিকাদারের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। নদিয়া জেলার কল্যাণীতেও একটি সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি শুরু হয় সোমবার সকাল থেকে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...