Sunday, June 28, 2026

হাইকোর্টের নির্দেশে কমিটি গড়তে পরিচালকদের পরে ‘খাঁটি টলিউডি’ তালিকা জমা ফেডারেশনের

Date:

Share post:

ফেডারেশন বনাম ১৩ পরিচালক। মামলায় কমিটি গড়ে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। কে কে থাকবেন কমিটিতে? সে বিষয়ে আট সেপ্টেম্বরের মধ্যে নাম জমা দিতে বলা হয়েছিল। পরিচালকদের (Director) পক্ষ থেকে আগেই তালিকা জমা পড়ে। শেষ দিনে তালিকা দিল ফেডারেশন। যেখানে পরিচালকদের তালিকায় শুধুই মুম্বইয়ের নাম, সেখানে খাঁটি টালিগঞ্জের পরিচালক, সুপারস্টার, প্রযোজক থেকে শুরু করে বিখ্যাত কলাকুশলীর নাম তালিকায় দিয়ে চমক দিল ফেডারেশন- এমনটাই সূত্রের খবর।

মামলাকারী পরিচালকদের তরফে যে তালিকা গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে, তাতে সবই সাগরপাড়ের নাম। রয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, নন্দিতা দাস, আদিল হুসেইন ও হনসল মেহেতার। অর্থাৎ প্রবাসী বাঙালিদের উপর আস্থা থাকলেও, বাংলায় আস্থা নেই পরিচালকদের! অন্তত এই তালিকা দেখে সেটাই ধারণা টলিউডের।

তবে ফেডারেশনের তালিকায় কিন্তু একের পর এক চমক। সূত্রের খবর, সোমবার জমা দেওয়া তালিকায় পাশাপাশি দেব ও জিৎ-কে রেখেছে ফেডারেশন। রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। আছেন বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষ। সঙ্গে অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়। এঁদের পাশাপাশি রাখা হয়েছে একেবারে নতুন প্রজন্মের পাভেলকে। রয়েছেন এসভিএফের শ্রীকান্ত মোহতা, আবার সুরিন্দর ফিল্মসের নিসপাল সিং রানে। রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুকেও তালিকায় রেখেছে ফেডারেশন এমনটাই বিশেষ সূত্রে খবর।

এবার এই দুই তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরি করবেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু। এবার চূড়ান্ত তালিকায় কোন দিকে পাল্লা ভারী হয় বলিউড না টলিউড- সেটাই দেখার। তবে এই সমস্যার দ্রুত সমাধান চাইছে আদালত থেকে শুরু করে ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ড।

আরও পড়ুন- স্বৈরতান্ত্রিক দুর্নীতিপরায়ণ বাম শাসনের বিরুদ্ধে নেপালের নবীন সমাজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...