Thursday, February 5, 2026

নির্বিঘ্নে শেষ উচ্চমাধ্যমিকের প্রথমদিনের পরীক্ষা: প্রয়োজনে অতিরিক্ত OMR, জানালেন সংসদ সভাপতি

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথমদিনের পরীক্ষা সম্পূর্ণ নির্বিঘ্নে ও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হল, জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharjee)। প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা দেওয়া নিয়ে গোটা রাজ্যের কোথাও কোনও অভিযোগ নেই বলেও জানানো হয়। সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ওএমআর শিট (OMR sheet) দেওয়া হয়েছে বলেও জানালেন সংসদ সভাপতি।

রাজ্য শিক্ষা দফতরের নতুন নিয়মে সোমবার থেকে শুরু হল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা হচ্ছে সেমিস্টার ব্যবস্থায় (semester system)। প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। শহরের একটি পরীক্ষাকেন্দ্রে নিজে পরিদর্শনে যান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, গোটা রাজ্যেই প্রথম দিনের পরীক্ষার পরে কোনও ধরনের অভিযোগ নেই। কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

কিছু পরীক্ষার্থী প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছিল। ভুল হলে কী হবে – তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন দ্বাদশের পরীক্ষার্থীরা। সেই প্রশ্নের উত্তর দিয়ে সংসদ সভাপতি জানান, সব প্রতিযোগিতামূলক পরীক্ষাই ওএমআর শিটে (OMR sheet) হয় বর্তমানে। সেক্ষেত্রে অতিরিক্ত ওএমআর দেওয়া হয়না। তবে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) ক্ষেত্রে অতিরিক্ত ওএমআর-এর ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমদিন যে কেন্দ্রে পরিদর্শনে যান সংসদ সভপতি সেখানেই ১০-১২টি অতিরিক্ত ওএমআর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: পরীক্ষার্থী ৬.৬০ লক্ষ

প্রথমদিনের পরীক্ষার শেষে নতুন ব্যবস্থায় পরীক্ষা দিয়ে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরাও। নতুন ব্যবস্থা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কারণে সমস্যা হয়নি বলেও জানান তাঁরা।

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...