Friday, March 27, 2026

কড়া নিরাপত্তায় শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: পরীক্ষার্থী ৬.৬০ লক্ষ

Date:

Share post:

সোমবার রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল উচ্চমাধ্যমিকের (Higher Secondary) তৃতীয় সেমিস্টারের (third semester) পরীক্ষা। একদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশি নিরাপত্তা, অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে পরীক্ষা দিতে প্রবেশ করেন তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা।

তৃতীয় সেমিস্টারে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। সোমবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সেমিস্টার ব্যবস্থায় মূলত এমসিকিউ (MCQ) প্রশ্নের উত্তর দেবেন পরীক্ষার্থীরা। উত্তর দিতে হবে ওএমআর শিটে (OMR Sheet)।

সেমিস্টার পদ্ধতিতে প্রথমবার উচ্চ মাধ্যমিক (Higher Secondary) শুরু হল সোমবার। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এবছর ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা প্রায় ৭৯ হাজার ৫৮২ জন বেশি। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা সম্পূর্ণ হবে। অন্য বছরের মতো এবছরও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে।

আরও পড়ুন: থামল চাকা, বন্ধ বিদ্যুৎ! সপ্তাহের প্রথম দিন ভোগান্তি মেট্রো যাত্রীদের

গতবারের মতো এবারেও পরীক্ষায় নিরাপত্তার কড়াকড়ির কথা জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। একইভাবে প্রশ্নপত্র ও ওএমআর শিটে রয়েছে সিকিউরিটি কোড। সেই সঙ্গে এবার সাফ জানানো হয়েছে, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না। বাতিল হবে গোটা পরীক্ষা। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে, প্রত্যেক পরীক্ষার্থীর কাছে মূল্যায়ন হওয়া ওএমআর শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড থাকবে। এভাবেই গোটা সেমিস্টার ব্যবস্থার পরীক্ষায় স্বচ্ছতার দাবি করেছে সংসদ।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...