Friday, March 27, 2026

মেট্রো বিভ্রাটের জের: গড়িয়া-টালিগঞ্জ রুটে অটো ভাড়া বাড়ল ৭ গুণ! নাজেহাল যাত্রীরা

Date:

Share post:

কথায় আছে কারও পৌষ মাস কারও সর্বনাশ! সোমবার সকাল থেকে ২ ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রোর আংশিক পরিষেবা মিলছে। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে না মেট্রো (Kolkata Metro)। তারমধ্যে অফিস টাইমে নিত্যযাত্রীদের দুর্ভোগের অন্ত নেই। এর মধ্যে দোসর অটো (Auto) ভাড়া।

শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জগামী প্রতিটি বাসে দেখা গিয়েছে ভিড়। বাদুড় ঝোলা অবস্থায় কোনওরকমে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছতে চাইছেন যাত্রীরা। এর মধ্যে অনলাইনে বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছিলেন অ্যাপ-ক্যাব (app cab) চালকরা। পোয়া বারো অটো চালকদের। অসহায় যাত্রীদের দেখে মর্জি মাফিক ভাড়া হাঁকাচ্ছেন। যেখানে গড়িয়া থেকে টালিগঞ্জের ভাড়া ২০ টাকা, সেখান এই রুটের যাত্রীদের থেকে ছয়-সাত গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে কিছু অটো চালকের বিরুদ্ধে। অভিযোগ এসেছে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারেরও। কোনও কোনও অটো চালক (auto driver) যাত্রীদের কাছে থেকে ১০০ টাকা, আবার কেউ কেউ ১৫০ টাকাও চাইছেন।

আরও পড়ুন: থামল চাকা, বন্ধ বিদ্যুৎ! সপ্তাহের প্রথম দিন ভোগান্তি মেট্রো যাত্রীদের

এদিন সকাল ৯টার আগে কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে যায়। ফোলে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা সচল থাকলেও উল্টো পথে তা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে দক্ষিণেশ্বরগামী মেট্রো। তৈরি হয় বিশৃঙ্খলা।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...