Friday, March 27, 2026

থামল চাকা, বন্ধ বিদ্যুৎ! সপ্তাহের প্রথম দিন ভোগান্তি মেট্রো যাত্রীদের

Date:

Share post:

মেট্রো যাত্রার ভোগান্তি সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু। মেট্রোর রেক বিভ্রাটে এবার প্রায় এক ঘণ্টা বিদ্যুৎবিহীনভাবে মেট্রোর মধ্যে আটকে থাকলেন যাত্রীরা। চরম দুর্ভোগের পরে শুধুমাত্র ‘দুঃখিত’ বলেই দায় এড়ালো কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

সোমবার সকাল ৮টা নাগাদ কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় মেট্রোর ভিতরের এয়ার কন্ডিশনিং (AC) ব্যবস্থাও। সেইভাবেই দুই স্টেশনের মাঝের অংশে ৮.৫৪ মিনিট পর্যন্ত আটকে থাকেন যাত্রীরা।

আরও পড়ুন: এবার মামলা! ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যে চরিত্রায়ন, আদালতে গোপাল পাঁঠার পরিবার

কর্তৃপক্ষের দাবি, কোনও কারণে মেট্রোর রেকটি বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেয়। যে কারণে রেকটিকে ঠেলে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিন রেলের দারুন উন্নয়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য রেল যাত্রায় যাত্রীরা দুর্ভোগে পড়লে তার উপায় বাৎলাতে অক্ষম। এদিন সেইরকমই দুর্ভোগের মধ্যে পড়ে নাকাল অবস্থার শিকার হন অফিস টাইমের মেট্রো যাত্রীরা।

এই বিভ্রাটের পরে কবি নজরুল স্টেশনে খারাপ হয়ে যাওয়া মেট্রোটিকে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে মহানায়ক উত্তরকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্তই জারি রয়েছে মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে না। পরিষেবা চলছে মহানায়ক উত্তমকুমার পর্যন্তই।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...