Thursday, February 5, 2026

স্যোশাল মিডিয়া বন্ধের প্রতিবাদে অগ্নিগর্ভ কাঠমাণ্ডু! বাড়ছে বিক্ষোভকারীদের মৃতের সংখ্যা, আহত শতাধিক

Date:

Share post:

স্যোশাল মিডিয়া বন্ধের প্রতিবাদ। নেপালের (Nepal) সংসদ ভবনে ঢুকে গেলেন বিক্ষোভকারীরা। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে খবর মিলেছে। আহত শতাধিক। গত ৪ সেপ্টেম্বর নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া (Social Media) নিষিদ্ধ করেছে কেপি শর্মা ওলি সরকার। এর প্রতিবাদ আন্দোলনে নেমেছে নেপালের (Nepal) তরুণ প্রজন্ম। শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সোমবার, একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। গুলিও চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন।

নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারি ভাবে নাম নথিভুক্ত করায়নি। ২৮ অগাস্ট নেপাল সরকার জানিয়েছিল, সমাজমাধ্যমগুলিকে সাত দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করাতে হবে। ডেডলাইন মানেনি ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ৪ সেপ্টেম্বর কেপি শর্মা ওলি সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ইত্যাদি ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়।

দুর্নীতি-সহ একাধিক অভিযোগ কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে ছিলই। ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ায় সেই আগুন ঘি পড়ে। এদিন হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। সংসদ ভবন-সহ প্রশাসনিক এলাকায় ও সরকারি ভবনে ঢুকে পড়েন প্রতিবাদীরা। পুলিশের ব্যারিকেড ভাঙলে পুলিশ লাঠি চালায়। ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। রবার বুলেটও ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে ১৪জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কাঠমান্ডুতে কার্ফু জারি করা হয়েছে।

তবে, নেপালে সোশ্যাল মিডিয়া নিয়ে সমস্যা নতুন নয়। ২০২০ থেকেই লাইসেন্সহীন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ও কনটেন্ট প্রচার নিয়ে বহু পিটিশন জমা পড়ে। তবে, আগে এই ভাবে নিষিদ্ধ করা হয়নি। এবারের ঘটনাকে মৌলিক অধিকার ও নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব বলেই অভিযোগ করা হচ্ছে। তবে, সব সোশাল মিডিয়াই বন্ধ করা হয়নি, টিকটক, ভাইবার, উইটক, নিমবুজ, টেলিগ্রাম ও গ্লোবাল ডায়রি চালু আছে।

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...