Friday, March 27, 2026

এবার মামলা! ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যে চরিত্রায়ন, আদালতে গোপাল পাঁঠার পরিবার

Date:

Share post:

গোটা বিশ্বের কাছে সিনেমার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার যে চরিত্র তুলে ধরেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri), তা সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তাঁর পরিবার। সেইসঙ্গে কিভাবে এমন একজন পরিচালক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর (CBFC) সদস্য থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বাধীনতা সংগ্রামীর নাতি শান্তনু মুখোপাধ্যায়।

মামলাকারী গোপাল মুখোপাধ্যায়ের নাতি, শান্তনু মুখোপাধ্যায় মূলত দাবি করেছেন ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) চলচ্চিত্রে যেভাবে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায়ের চরিত্র তুলে ধরেছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) তা এক ভয়ঙ্কর প্রোপাগান্ডামূলক। দাবি জানানো হয়েছে শুধুমাত্র এই চলচ্চিত্র নয় সব ধরনের জায়গা ও সোশ্যাল মিডিয়া থেকে যেন মুছে ফেলা হয় ফিল্মের গোপাল পাঁঠা চরিত্রের অংশটি।

কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশনে শান্তনু মুখোপাধ্যায় দাবি করেছেন, ১২ অগাস্ট ফিল্ম সেন্সর বোর্ডে এই নিয়ে আরটিআই করেছিলেন তিনি। কিন্তু তার কোনও উত্তর পাননি। বউবাজার থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। যে বিষয়ে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: দর্শকের আগ্রহই নেই, মোদি রাজ্য গুজরাটেও মাছি তাড়াচ্ছে বিবেকের ছবি

আগেই শান্তনু মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের পরিবার প্রশ্ন তুলেছিল, কিভাবে স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে কোনও কিছু না জেনে এই চরিত্রটি চলচ্চিত্রে তুলে ধরেছেন বিবেক অগ্নিহোত্রী। এবার আদালতে তাঁরা দাবি জানালেন, সেন্সর বোর্ড কিভাবে এই সিনেমার মুক্তি নির্ণয় করল। সেই সঙ্গে সেন্সর বোর্ডের সদস্য বিবেক অগ্নিহোত্রীর বোর্ড থেকে পদত্যাগও দাবি করেছেন শান্তনু মুখোপাধ্যায়।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...