Sunday, June 28, 2026

ক্রীড়ামন্ত্রীর উদ্যোগ, নেতৃত্বে মহিলারা! দিঘার জগন্নাথধামের রেপ্লিকা এবার নেতাজিনগরে পুজোমণ্ডপে 

Date:

Share post:

দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা জগন্নাথধাম ইতিমধ্যেই বাংলার অন্যতম দ্রষ্টব্য স্থান হিসেবে পরিচিত। এবার সেই জগন্নাথধামের রূপ দেখা যাবে কলকাতার নেতাজিনগরের পূজোমণ্ডপে। মহিলাদের উদ্যোগে পরিচালিত এই পূজোতে মণ্ডপসজ্জায় থাকবে দিঘার জগন্নাথধামের প্রতিরূপ।

সংস্কৃতিক সম্পাদক জ্যোতি চৌধুরী জানালেন, ‘‘মুখ্যমন্ত্রী ইতিহাস তৈরি করেছেন। আমরা সেই ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ পাচ্ছি। পূজোমণ্ডপে থাকছে সিংহদুয়ার, বিষ্ণুমূর্তি, গর্ভগৃহ এবং মূল মন্দির। তবে স্থান সংকুলানের কারণে একটি স্তর কম রাখতে হচ্ছে।’’ এছাড়াও থাকছে অরুণ স্তম্ভ ও একটি সাংস্কৃতিক মঞ্চ, যা দিঘার তুলসী মন্দিরের আদলে তৈরি হবে। সেখানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সৌজন্যে নানা অনুষ্ঠান হবে।

এই উদ্যোগে অন্যতম ভূমিকা রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের। প্রতিমা গড়ছেন কুমোরটুলির শিল্পী দীপঙ্কর পাল। স্থানীয়দের মতে, দিঘায় জগন্নাথধাম নির্মাণের সময় রাজনৈতিক কটাক্ষ উঠেছিল। তবে নেতাজিনগরের এই রেপ্লিকা দেখে বিরোধী শিবিরের অনেকেই মুগ্ধ। তাঁদের কথায়, ‘‘রেপ্লিকা এত সুন্দর হলে আসল মন্দির কেমন হবে— তা না দেখে থাকা যাবে না।’’

আরও পড়ুন – বিজেপির ‘বাংলা-বিরোধী’ মানসিকতার প্রতিবাদ! ধর্মতলায় গর্জন যুব তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...