Saturday, April 11, 2026

নেপালের ঘটনা থেকে পৃথিবীর সমস্ত কমিউনিস্টদের শিক্ষা নেওয়া উচিৎ: কাদের বার্তা তন্ময়ের!

Date:

Share post:

নেপালে কমিউনিস্ট ও কংগ্রেস জোট সরকারের পতন। সেই ঘটনার প্রেক্ষিতে পৃথিবীর সব কমিউনিস্টদের বার্তা দিলেন সিপিআইএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। ‘বিশ্ববাংলা সংবাদ’কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষের অধিকার কেড়ে নিলে কী হতে পারে, নেপালের ঘটনা তার জলজ্যন্ত প্রমাণ।

তন্ময়ের মতে, ওলি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভের প্রকাশ হয়েছে স্যোশাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করার পরে। জনরোষের ভয়ে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই অবস্থা নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রীর হয়েছে মানুষের মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া জন্য। অধিকার কেড়ে নিলে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই- সেটা নেপালে হোক বা পৃথিবীর অন্য কোথাও।

বামনেতার কথায়, মানুষের অধিকার কেড়ে নেওয়া কমিউনিস্ট পার্টির কাজ নয়। কমিউনিস্ট সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। তারা মানুষকে সহায়তা দেয়।

এর পরেই সরাসরি ওলি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তন্ময় (Tanmoy Bhattacharya) প্রশ্ন তোলেন, নেপালের কমিউনিস্ট বলে যারা পরিচয় দিয়েছে, তারা আদৌ বামপন্থায় বিশ্বাসী? লাল পতাকা নিয়ে তাতে কমিউনিস্ট পার্টির চিহ্ন আঁকলে, আর মার্কসবাদ-লেনিনবাদ বললেই কমিউনিস্ট দল হওয়া যায় না। সিপিআইএম নেতার কথায়, আমরা কমিউনিস্ট পার্টিতে অনেক বিভাজন দেখেছি। কিন্তু নেপালের এই কমিউনিস্ট পার্টি দুর্নীতিগ্রস্ত। তারা দলের আদর্শ থেকে বিচ্ছুত। পৃথিবীর সমস্ত কমিউনিস্টদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিৎ- মত তন্ময়ের। এই বার্তা তিনি কাকে উদ্দেশ করে দিলেন, তা অবশ্য স্পষ্ট নয়।

Related articles

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...