Saturday, April 11, 2026

নেপালে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, দিলেন শান্তির বার্তা

Date:

Share post:

নেপালের অশান্তিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যা থেকে প্রতিবেশী রাষ্ট্রে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একইসঙ্গে নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার তীব্র নিন্দাও করলেন।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,”বাংলা মনুষ্যত্ব, মানবিকতার জন্ম দেয়। জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে মিথ্যের নামে উল্লাস করা মানবিকতা নয়। কারোর বিরুদ্ধে কারোর ক্ষোভ থাকতেই পারে। নিজের স্বার্থে দেশভাগ, রাজ্যভাগ, জেলাভাগ করব। কিছু সুযোগসন্ধনী লোক আছে, তারা সুযোগ নেবে। কিন্তু তা যেন মানুষের জীবন না জ্বালায়। অত্যাচার, অনাচার না করে। আমাদের দলের কেউ হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্যবস্থা নিই। আমি নিজেদের দলের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি।”

নেপালের অশান্তির জেরে সীমান্তের বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই সময় জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ মাছ ধরতে জলে নামবে, আমি বলব সতর্ক থাকতে। অনেকেই নিজের স্বার্থে এই কাজগুলি করে। সঙ্গে একটা ইস্যু রাখে। নেপালে বামপন্থী সরকার। আমাদের বামেদের সঙ্গে সম্পর্ক নেই।”

মুখ্যমন্ত্রী আরও বলেন,”যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি। আশা করছি, শান্তি ফিরে আসবে। মনিটরিং করছি।” নেপালে ‘জেন জি’ আন্দোলন চরম আকার নিতেই পানিট্যাঙ্কিতে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন – ক্ষমতা থাকলে আগামিকালই লোকসভা ভেঙে পরশু থেকে SIR করুন: চ্যালেঞ্জ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...