Saturday, April 11, 2026

উচ্চমাধ্যমিকে নজিরবিহীন উপস্থিতি! সেমিস্টার পদ্ধতিকেই কৃতিত্ব সংসদ সভাপতির

Date:

Share post:

কয়েক দশকের রেকর্ড ভেঙে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উপস্থিতির হার পৌঁছল ৯৯ শতাংশে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, এই উপস্থিতির হার কার্যত নজিরবিহীন। সাধারণত ৯০ থেকে ৯৫ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়, কিন্তু এ বছর সেই সীমা ছাড়িয়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে।

সংসদ সভাপতি মনে করছেন, নতুন সেমিস্টার পদ্ধতির ফলেই পরীক্ষার্থীদের মধ্যে আগ্রহ বেড়েছে। তাঁর কথায়, “সিলেবাস ছোট ছোট ভাগে ভাগ হওয়ায় পড়াশোনা সহজ হয়েছে। পাশাপাশি ওএমআর শিটে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের কাছে মজার অভিজ্ঞতা।”

তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,৬০,০০০। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিলেন মাত্র ৫,৮২৭ জন। হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন ১৪৩ জন, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৭ — তাদের মধ্যে ২০৮ জন কলকাতার। এবার সংশোধনাগার থেকেও পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ জন পরীক্ষার্থী।

অতীতে যেখানে মালদায় প্রশ্নফাঁস বা বিশৃঙ্খলার অভিযোগ উঠত, সেখানে এ বছর কোনও সমস্যা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি। তিনি আরও আশ্বস্ত করেছেন, যারা অনুপস্থিত হয়েছে তাদের বছর নষ্ট হবে না। নির্দিষ্ট সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ থাকছে সবার জন্যই।

আরও পড়ুন- বিশ্বকর্মা পুজোয় রাজ্যে প্রথমবার ছুটি ঘোষণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...