Saturday, April 11, 2026

বিশ্বকর্মা পুজোয় রাজ্যে প্রথমবার ছুটি ঘোষণা

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার প্রথমবারের জন্য বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করল অর্থ দফতর। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর, বুধবার বিশ্বকর্মা পুজোর দিনে রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে।

শুধু সরকারি দফতরই নয়, ছুটি ঘোষণা করা হয়েছে সরকার-অধীনস্থ সংস্থা, নিগম, পুরসভা ও পঞ্চায়েত দফতরের ক্ষেত্রেও। একইসঙ্গে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও ওই দিন বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে খুশি শ্রমজীবী ও শিল্পমহল। দীর্ঘদিন ধরে রাজ্যে বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ঘোষণার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। এবার সেই দাবি পূরণ করল রাজ্য সরকার। বিশ্বকর্মা পুজো মূলত শিল্প, কারখানা ও কারিগরদের উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। কর্মসংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষেরা মনে করছেন, সরকারি ছুটি ঘোষণায় এই পুজোর মর্যাদা আরও বৃদ্ধি পেল।

আরও পড়ুন- বিরাট জয় দিয়েই সূচনা, আমিরশাহি ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি তালিকা জানুন

_

 

_

 

_

 

 

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...