Friday, June 12, 2026

ভোটার তালিকার সংশোধনে বিকল্প নথি হিসেবে আধার, রেশন ও স্বাস্থ্যসাথীর প্রস্তাব রাজ্যের

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় বিকল্প নথি হিসেবে আধার কার্ড, রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড যুক্ত করার প্রস্তাব দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই সুপারিশ মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের মাধ্যমে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।

নির্বাচন কমিশন কিছুদিন আগে ১১টি নির্দিষ্ট নথি ছাড়াও অন্য কোনও নথি যোগ করা সম্ভব কি না, সে বিষয়ে সমস্ত রাজ্যের মতামত জানতে চেয়েছিল। তার জবাবেই নবান্নের পক্ষ থেকে এই তিনটি নথি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। জেলা শাসকদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কমিশনের কাছে একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছেন।

এর আগে সোমবার সুপ্রিম কোর্ট বিহারের ক্ষেত্রে কমিশনের ১১টি নির্দিষ্ট নথির পাশাপাশি আধার কার্ডকে অনুমোদন দিয়েছিল। বিহারে বংশতালিকা যুক্ত করার প্রস্তাবও গৃহীত হয়েছে। তামিলনাড়ুও ইতিমধ্যেই আলাদা বিকল্প নথি সুপারিশ করেছে। কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, প্রতিটি রাজ্যের প্রেক্ষাপট ও জনসংখ্যার কাঠামো অনুযায়ী নথির তালিকায় পরিবর্তন আনা যেতে পারে। সেই কারণেই বুধবারের দিল্লির বৈঠকে বিকল্প নথি সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশন সূত্রে ইঙ্গিত, বৈঠকের পর প্রতিটি রাজ্যের জন্য আলাদা করে নথির ভিন্নতা নির্ধারণ করা হতে পারে।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে নির্বাচন দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...