Saturday, April 11, 2026

জঙ্গি দমন অভিযানে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি

Date:

Share post:

দেশজুড়ে জঙ্গি দমন অভিযানে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গি। সূত্রের খবর, এরা রাসায়নিক অস্ত্র বানাতে পারদর্শী এবং আইসিস ‘স্লিপার মডিউল’-এর অংশ। এদের কাজ ছিল সংগঠনের শক্তি বাড়ানো। আলাদা ‘খিলাফত’ মডেল তরুণদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য তৈরী করা হচ্ছিল।

জানা গিয়েছে, ঝাড়খণ্ড, দিল্লি, তেলঙ্গানা ও মধ্যপ্রদেশ থেকে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আফতাব ও আবু সুফিয়ানকে দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে রাঁচির ইসলামনগর থেকে দানিশকে গ্রেফতার করে।

শুধু তাই নয়, তিনি ছাত্র সেজে রাঁচির তবরক লজে থাকছিলেন। এই বছরের জানুয়ারিতে শহরে এসেছিলেন তিনি। বাকি দু’জনের মধ্যে কামরান কুরেশিকে রাজগড় মধ্যপ্রদেশ ও হুজেইফ ইয়েমেনকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

এদিনের এই তল্লাশি অভিযানে একটি পিস্তল, বেশ কিছু ডিজিটাল ডিভাইস ছাড়াও উদ্ধার হয়েছে একাধিক রাসায়নিক পদার্থ। দানিশ ইংরেজিতে স্নাতকোত্তর ছিলেন এবং তিনি ছিলেন রাসায়নিক অস্ত্র তৈরির বিশেষজ্ঞ।

বাজেয়াপ্ত করা জিনিসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, সালফার গুঁড়ো, পিএইচ ভ্যালু চেকার এবং বল বিয়ারিং আছে। রাসায়নিক পদার্থ ছাড়াও অস্ত্র আর ইলেকট্রনিক ডিভাইস থাকার ঘটনা বেশ উদ্বেগজনক।

আরও পড়ুন :বাংলার একজনও বৈধ ভোটারদের গায়ে হাত পড়লে দিল্লি ঘেরাও

ধৃত জঙ্গিরা এনক্রিপটেড মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতেন বিভিন্ন জায়গায়। ধৃতরা যে প্রযুক্তিগতভাবে অনেকটাই সক্ষম সেই বিষয়ে সন্দেহ নেই। আপাতত ধৃতদের জেরা করছে পুলিশ। কারা এদের সঙ্গে যুক্ত, কীভাবে নিজেদের মধ্যে এরা যোগাযোগ করত, কোথা থেকে সরঞ্জাম আসত সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত জিনিসপত্রের ফরেন্সিক পরীক্ষার প্রস্তুতি চলছে।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...