Saturday, April 11, 2026

চড়া রোদে বিরক্ত বাঙালি, মেঘ দেখে চিন্তার মৃন্ময়ী মা!

Date:

Share post:

রোদ-বৃষ্টির লুকোচুরি খেলায় বিপাকে দক্ষিণবঙ্গবাসী। সকালের সূর্যের দাপট বেলা বাড়তেই বৃষ্টি ভিজিয়ে অস্বস্তি বাড়াচ্ছে। অন্যদিকে পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত উত্তরে সিকিমের দিকে সরে আসায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department)। তাই একই দিনে দু’ধরনের আবহাওয়ার সাক্ষী হওয়ায় সমস্যায় বাঙালি। দক্ষিণবঙ্গে সকাল থেকে তীব্র রোদের ঘর্মাক্ত হওয়ার মতো অবস্থা। অন্যদিকে আকাশে কালো মেঘের এন্ট্রি হতেই চিন্তায় কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। পুজোর আর মাত্র এক পক্ষকাল বাকি, এর মাঝে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাসে প্রতিমা সময়মতো শেষ করা যাবে কিনা তা নিয়ে চিন্তা বাড়ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল দিয়ে বঙ্গোপসাগরে রয়েছে। যদিও আশার কথা একটাই যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিহারে আপার এয়ার সার্কুলেশন ওড়িশা পর্যন্ত বিস্তৃত। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। লক্ষ্মীবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...