Saturday, April 11, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলের পাশে ছাত্রীর দেহ! কী বলল তৃণমূল ছাত্র পরিষদ? 

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে ঝিলের পাশ থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। ছাত্রীটির মৃত্যু হয়েছে বলে একটি সূত্রে খবর। ছাত্রীর নাম অনামিকা মন্ডল। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। কিন্তু ছাত্রীটির দেহ অত রাত্রে ওখানে এল কীকরে সে নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে খবর, ছাত্রীটি ঘুমের ওষুধ খেয়ে ঝিলে ঝাঁপ দিয়েছে, যদিও তার কোনও প্রামান্য তথ্য পাওয়া যায়নি। আবার অন্য একটি মহলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে মদ্যপান করে ফেরার পথে কোনও দুর্ঘটনা ঘটে থাকলেও ঘটতে পারে। আবার এর পিছনে অন্য কারও হাত রয়েছে কিনা সে নিয়েও সন্দেহ জেগেছে।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা সোশ্যাল মিডিাতে লিখেছেন, এই কারনে টিএমসিপি বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি নিরাপত্তার কথা বারবার বলেছে, হাইকোর্টেও যেতে হয়েছিল। আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, টিএমসিপির এই দাবি কতখানি যুক্তিপূর্ণ ও বাস্তবসম্মত ছিল। ছাত্রীটির এই অকাল পরিণতির জন্য সকলেই মর্মাহত।

আরও পড়ুন- সিনেমা জন্মালো, বাকিটাতে নিশ্চয়ই সমস্যা থাকবে না! সোহিনীকে মোক্ষম খোঁচা কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...