Saturday, April 11, 2026

ওয়াশিং মেশিন ব্যবহার নিয়ে বচসা, মার্কিন মুলুকে মাথা কেটে খুন ভারতীয়কে!

Date:

Share post:

আমেরিকার টেক্সাসের (Texas) ডালাস শহরের রাস্তার ধারের হোটেলে মাথা কেটে কুপিয়ে খুন করা হল এক ভারতীয়কে! মৃতের নাম চন্দ্রমৌলি নাগামালিয়া (Chandramouli Nagamalia)। তিনি কর্নাটকের বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে স্ত্রী পুত্রকে নিয়ে বিদেশেই থাকতেন। সামান্য ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে ঝামেলার জেরেই নৃশংস কাণ্ড বলে মৃতের পরিবারের তরফে জানা গেছে।

সূত্রের খবর, হোটেলের এক কর্মচারী ইয়োর্দানিস কোবোস মার্টিনেজকে (৩৭) ওয়াশিং মেশিন ব্যবহার করতে বারণ করেছিলেন চন্দ্রমৌলি। এক মহিলা কর্মচারীর মাধ্যমে তিনি তা জানাতেই ইগোতে লাগে মার্টিনেজের। শুরু হয় বচসা। এরপরই ছুরি নিয়ে চন্দ্রমৌলিকে কুপিয়ে মনের অভিযোগ ওই হোটেল কর্মচারীর বিরুদ্ধে। মৃতের স্ত্রী সন্তানের সামনেই ঘটনাটি ঘটে। এই নিয়ে মুখ খুলেছে আমেরিকার ভারতীয় দূতাবাসও। অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে আমেরিকার পুলিশ।

 

Related articles

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...