Saturday, April 11, 2026

ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসাবে শপথ সিপি রাধাকৃষ্ণনের, হাজির সস্ত্রীক ধনকড় 

Date:

Share post:

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎ করে ইস্তফা দেওয়ার পর খুব একটা বেশি প্রকাশ্যে দেখা যায়নি প্রাক্তন রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে। এবার দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সস্ত্রীক হাজির হলেন তিনি। শুক্রবার সকাল দশটা দশ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রমুখেরা। জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর এদিন ফের জনসমক্ষে দেখা গেল সস্ত্রীক ধনকড়কে। তাঁকে যথেষ্টই সুস্থ সবল মনে হয়েছে। তাঁর উপস্থিতি ইতিমধ্যে রাজনীতির চর্চায় এসেছে।

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির লড়াইয়ে জয়ী হন রাধাকৃষ্ণন। একটা সময় জগদীপের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন বিরোধীরা। নতুন উপরাষ্ট্রপতির নিরপেক্ষভাবে কাজ করা উচিত, মত বিরোধীদের।

Related articles

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...