Saturday, April 11, 2026

সিনেমার দর্শক নেই, AI দিয়ে মিথ্যাচার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর!

Date:

Share post:

মুক্তি পাওয়ার পর থেকেই নিম্নগামী প্রেক্ষাগৃহের দর্শক সংখ্যা। বাংলার দর্শক তো প্রথম থেকেই বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত প্রোপাগান্ডা চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’কে (The Bengal Files) গ্রহণ করেনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতেও বাজার ধরতে ব্যর্থ বাংলা-বিরোধী প্রোপাগান্ডার এই চলচ্চিত্র। তাই এবার ছবির প্রচারে এআই (AI) দিয়ে তৈরি ছবি দিয়ে মিথ্যা প্রচার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। যদিও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরতেই সরব নেটিজেনরা।

সম্প্রতি এআই দিয়ে তৈরি করা একটি প্রেক্ষাগৃহের দর্শক আসনের ছবি তুলে ধরেন বিজেপির পরিচালক বিবেকক অগ্নিহোত্রী। সেই দর্শক আসন দেখিয়ে তিনি দাবি করেন, একটি ছবিই বলে দিচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জনপ্রিয়তা।

আরও পড়ুন: বিরুষ্কার পর বুমরাহ-সঞ্জনা, বিজ্ঞাপণেও হিট তারকা দম্পতি

তবে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচারের গুনে নেটিজেনরা যে কেউ আর বাস্তব ছবি ও এআই (AI) ছবির পার্থক্য করতে ভুল করেন না, তা বলাই বাহুল্য। বিবেক (Vivek Agnihotri) মিথ্যে প্রচারের ছবি তুলে ধরতেই শুরু হয় ট্রোলিং (trolling)। সেখানেই প্রশ্ন ওঠে, এভাবে মিথ্যে প্রচার করে আদৌ কি দর্শকের মন জয় করতে পারবেন বিজেপির বিবেক। অনেকেই প্রশ্ন তুলেছেন, শেষে কি না নিচে নামতে নামতে এআই ছবি তুলে ধরতে হল বিজেপির পরিচালককে।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...