Sunday, March 22, 2026

বিরুষ্কার পর বুমরাহ-সঞ্জনা, বিজ্ঞাপণেও হিট তারকা দম্পতি

Date:

Share post:

পথ দেখিয়েছিলেন বিরাট-অনুষ্কা (Virat kohli Anushka sharma), সেই পথের পথিক বুমরাহ এবং সঞ্জনা (Jasprit Bumrah and Sanjana Ganesan)। ভারতীয় দলের দুই তারকাই একাধিক বিজ্ঞাপণী প্রচারের মুখ। তবে সাম্প্রতিক সময়ে সংসারের মতোই বিজ্ঞাপণে যুগলবন্দী তারকা দম্পতিরা।

বিরাট অনুষ্কার প্রেমের সূচনা একটি বিজ্ঞাপণী শুট থেকেই।  তারপর সেই প্রেম থেকে বিবাহ সংসার। তবে তাদের জুটিকে ব্যবহার করছে একাধিক কোম্পানী, একটি স্টিল সংস্থা থেকে বিশ্ব খ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপণে একসঙ্গে কাজ করেন বিরুষ্কা।

এবার বুমরাহ সঞ্জনাও একই কাজ করছেন।  একাধিক বিজ্ঞাপণেই দেখা যাচ্ছে তারকা দম্পতির যুগলবন্দী।একটি ভ্রমণ সরঞ্জাম ব্র্যান্ড আপারকেস ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে নিয়ে একটি নতুন বিজ্ঞাপণ শুরু করেছে, যিনি এই কোম্পানিতে বিনিয়োগ করেছেন। সেখানে বুমরাহের সঙ্গী হয়েছেন সঞ্জনাও।

কাজের সূত্রেই তাদের আলাপ। সংসারের সীমানা অতিক্রম করে তারা একসঙ্গে জুটি বাধলেন ক্যামেরার সামনেও। ফলে বিরুষ্কার মতোই বিজ্ঞাপণের দুনিয়ে নয়া জুটি বুমরাহ-সঞ্জনা। কথায় আছে জুটিতে লুটি। বিজ্ঞাপণ থেকে আয় বিরুষ্কার মতোই বুমরাহ-সঞ্জনার জয়েন্ট অ্যাকাউন্টেই ঢুকছে।

ছ’বছর আগে, ২০১৯ সালে প্রথম বার দেখা হয়েছিল জসপ্রীত বুমরাহের সঙ্গে। কিন্তু প্রথম দেখায় সঞ্জনা গণেশন ভাবতেই পারেননি, দু’বছর পরেই বুমরাহের সঙ্গে বিয়ে হবে তাঁর। সঞ্চালিকা সঞ্জনার প্রেমে পড়েন বুমরাহ। ২০২১ সালের মার্চে সঞ্জনাকে বিয়ে করেন বুমরাহ। ২০২৩-এর সেপ্টেম্বরে জন্ম হয় ছেলে অঙ্গদের।

আরও পড়ুন :বাইচুংয়ের উপস্থিতিতে ম্যারাথনে ঢাকে কাঠি, শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন

মা হওয়ার পর বেশ কিছু দিন কাজ থেকে দূরে ছিলেন সঞ্জনা, ২০২৪ সালে মহিলাদের আইপিএলে সঞ্চালিকা হিসেবে প্রত্যাবর্তন ঘটে সঞ্জনা গনেশনের। এবার চুটিয়ে বিজ্ঞাপণও করছেন।

Related articles

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...