Saturday, April 11, 2026

নেপালে গুলির শব্দ, খাবার সংকট: রাজ্যের উদ্যোগে ঘরে ফিরলেন গবেষক

Date:

Share post:

নেপালের সঙ্গে বাংলার অতপ্রত সম্পর্ক। বিভিন্ন ধরনের শিল্প ও বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেমন বাংলা থেকে নেপালে নিত্য যাতায়াত করেন, তেমনই শিক্ষা সংক্রান্ত প্রয়োজনেও যাতায়াত করেন পড়ুয়ারা। অশান্ত নেপালে সেইভাবেই একাধিক রাজ্যের গবেষক (scholar) আটকে পড়েছিলেন নেপালে (Nepal)। শুক্রবার বেশ কিছু গবেষককে বিহারের রক্সৌল সীমান্ত দিয়ে ঘরে ফেরানোর ব্যবস্থা করে রাজ্য সরকার। একইভাবে শনিবারও ঘরে ফিরলেন বাংলার গবেষক।

জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালে আটকে পড়েছিলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য। গোলমালের জেরে অস্বাভাবিকভাবে বেড়েছে প্লেনের টিকিটের দাম। ফলে সড়ক পথেই দেশে ফেরার চেষ্টা করেন ময়ূখ। বিহার (Bihar) সীমান্ত দিয়ে গাড়িতে পশ্চিমবঙ্গে ঢোকেন। তারপর শিলিগুড়ির গোমস্তাপাড়ার বাড়িতে ফিরে আসেন।

আরও পড়ুন: বিজেপি নেতার মাদক ব্যবসা! এক-কারখানা-পরিমাণ মাদক আটক মধ্যপ্রদেশে

ময়ূখ বাড়ি ফেরার পরে বর্ণনা করেন সেখানকার পরিস্থিতি। ৮ সেপ্টেম্বর থেকেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে কার্যত হোটেলে বন্দি হয়ে পড়েছিলেন ময়ূখরা। জানালেন, হোটেলে বসেই একের পর গুলির শব্দে কান ঝালাপালা হয়েছিল। খাদ্যসংকট তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ছেলে বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ময়ূখের পরিবার। এই পরিস্থিতিতে সবসময় পাশে থাকার জন্য তাঁরা ধন্যবাদ জানিয়েছেন প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...