Saturday, April 11, 2026

৬ বার মৃত্যুর পরও ফিরে এসেছেন! বিশ্বাস না হলেও সত্যি

Date:

Share post:

একবার নয় দুবার নয়, ছ’বার মরে গিয়েও বেঁচে উঠেছিলেন এই মানুষটি। আফ্রিকার (Africa) তানজানিয়ার ইসমাইল আজিজি নামের এক ব্যক্তি। মৃত্যুকে জয় করে ফিরে এসেছেন বারবার। বয়স ৪০ বছর। কীভাবে?

প্রথমবার একটি বাইক দুর্ঘটনা হয়েছিল আজিজির। হাসপাতালের ডাক্তার দেখে বললেন আজিজির হার্ট (heart) বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই বেঁচে উঠেছিলেন তিনি।

দ্বিতীয়বার আজিজির ম্যালেরিয়া (malaria) হল। মারা গেলেন। সকলে মিলে তার মৃতদেহ নিয়ে গেলেন কবর দিতে। কিন্তু ওখানেই আবারো বেঁচে উঠলেন তিনি।

তৃতীয়বার গাড়ি অ্যাক্সিডেন্ট (accident) হল। তাঁর গাড়ি ঢুকে গেল ট্রাকের নীচে। মারা গেলেন। কিন্তু এবারও ঠিক সৎকারের আগেই প্রাণ ফিরে এলো তাঁর দেহে।

চতুর্থবার একটি বড় গর্তে পড়ে মারা গেলেন আজিজি। কিন্তু এবারও কবর (gaveyard) দেওয়ার আগে জেগে উঠলেন তিনি।

পঞ্চমবার আবারও অ্যাক্সিডেন্ট। আবারো বেঁচে উঠলেন আজিজি।

গ্রামের সকলে ভাবল আজিজি বোধহয় শয়তানের আত্মা। তাই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিলেন গ্রামবাসী। নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল আজিজি। কিন্তু তখনও কবরে (graveyard) শোয়ানোর সময় বেঁচে উঠেছিলেন তিনি। তারপর থেকে গ্রাম ছাড়া হয়ে বেঁচে রয়েছেন আজিজি। কারণ গ্রামের বাসিন্দারা তাঁকে ভয় পায়। মানুষের জীবন কতটা আশ্চর্য একবার ভেবে দেখুন।

আরও পড়ুন: আরজি করের ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রেমিক!

এই নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। ২০১৯ সালে এই তথ্যচিত্রটি তৈরি হওয়ার পর থেকে এটি আফ্রিমেরক্স ইংলিশ নামক ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। তবে, একটি রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে, এই ধরনের গল্পের সত্যতা যাচাই করা কঠিন এবং এটি চিকিৎসা বিজ্ঞানের প্রচলিত ধারণার পরিপন্থী।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...