Saturday, April 11, 2026

পুরীতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৯ বছরের তরুণী! 

Date:

Share post:

বিজেপি শাসিত ওড়িশায় ফের ধর্ষণ (Gang rape in Odisha)) নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। পুরীতে (Puri) ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন ১৯ বছরের তরুণী। জানা যায়, সমুদ্র সৈকতের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কলেজ ছাত্রী। সেই সময়েই স্থানীয় একদল যুবক মোবাইলে তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে থাকেন। আপত্তি জানাতেই ঝামেলার সূত্রপাত। এরপরই ওই তরুণীকে সমুদ্রসৈকত থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ঝাউবনের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার, ট্রমা কাটিয়ে সোমবার রাতে ওই তরুণী থানায় জানাতেই প্রাথমিকভাবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের তল্লাশি চলছে।

বিজেপি রাজ্যে নারী হেনস্থা চরমে পৌঁছেছে। ওড়িশায় পদ্ম সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। মাস তিনেক আগে ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকত থেকে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এবারও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি।পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানান, “মানসিক ভাবে বিধ্বস্ত থাকার কারণে শুরুতে ওই অপরাধের বিবরণ দিতে দ্বিধাগ্রস্ত ছিলেন তরুণী। তার পরে মহিলা পুলিশ আধিকারিকেরা তরুণীর সঙ্গে কথা বলেন। এরপরই দুজনকে গ্রেফতার ও একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” কিন্তু ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। উত্তরপ্রদেশ হোক বা ওড়িশা, যেখানেই বিজেপি সরকার সেখানেই নারী হেনস্থা চরমে উঠেছে। পুরীর ঘটনায় আবার তা প্রমাণিত। রাজ্যের মুখ্যমন্ত্রী তরফে কোনও মন্তব্য মেলেনি।

 

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...