Saturday, April 11, 2026

ভর দুপুরে বাঁশদ্রোণীর বহুতল ফ্ল্যাটে চুরি! উধাও প্রায় ৫ লাখ টাকার গয়না ও নগদ

Date:

Share post:

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর (Bashdroni) বহুতল ফ্ল্যাটে ভরা দুপুরে চুরির (Stolen) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়ির সদস্যদের দাবি, চুরি গিয়েছে প্রায় ৫ লাখ টাকার সোনার গয়না (jewellery) এবং নগদ টাকা। ঘটনার তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বাড়ির সবাই অফিসে বেরিয়ে যান। এক পরিচারিকা ছিলেন, যিনি বাচ্চার দেখভাল করতেন। তিনি দুপুর ১২টার সময় স্কুলে গিয়ে বাচ্চাকে নিয়ে ফেরার পর দেখেন, ফ্ল্যাটের দরজা-জানালা ভাঙা, ঘরের জিনিসপত্র লন্ডভন্ড। আরও পড়ুন: বহুতলের ১৯তলা থেকে পড়ে মৃত্যু: খুন না আত্মহত্যা! তদন্তে পুলিশ

পরিবারের এক মহিলা জানিয়েছেন “আমি অফিসে ছিলাম। পরিচারিকা ফোন করে বলেন, ঘরের দরজা ভাঙা, আলমারি খোলা। আমি ফিরে এসে দেখি সব ওলটপালট হয়ে আছে। আলমারির দরজার পাল্লা ভাঙা, জামাকাপড় ছড়ানো, চুরি গেছে গয়নাও। কিছু গয়না তারা নেয়নি, কিন্তু অধিকাংশই গায়েব। গেটের স্ক্রু পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। আলমারি থেকে প্রায় ৫ লাখ টাকার গয়না এবং প্রায় ৪-৫ হাজার টাকা নগদ খোয়া গিয়েছে।” চুরির ঘটনায় বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। স্থানীয় নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...