Saturday, April 11, 2026

মদ্যপান করেননি BMW দুর্ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গগনপ্রীত, উঠছে একাধিক প্রশ্ন

Date:

Share post:

দিল্লির (Delhi) দুর্ঘটনায় (BMW accident Case) অভিযুক্ত চালক গগনপ্রীতকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটিয়েছে গগনপ্রীত। তবে মেডিক্যাল টেস্টে স্পষ্ট হয়েছে তিনি দুর্ঘটনার সময় মদ্যপান করেননি (Accused Was Not Under Influence Of Alcohol)। ফলে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ থেকে সাময়িক স্বস্তি পেলেও এখনও পুলিশি হেফাজতে থাকতে হবে গগনপ্রীত কৌরকে। আরও পড়ুন : কেন্দ্রীয় আধিকারিককে পিষে দিল BMW! দিল্লিতে পথ দুর্ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

প্রসঙ্গত, রবিবার দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে এক বাইকে ধাক্কা মেরে দুর্ঘটনা ঘটায় গগনপ্রীত। ঘটনাস্থলেই মারা যান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক নভজ্যোত সিং(৫২)। গুরুতর আহত হন স্ত্রী সন্দীপ কৌর। দুর্ঘটনার সময় চালকের আসনে বসেছিলেন গগনপ্রীত, পাশের সিটে ছিলেন স্বামী পরীক্ষিত মাক্কার। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গগনপ্রীতকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাঁকে দু’দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।

দুর্ঘটনার পর নভজ্যোত সিং-এর ছেলে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ১৭ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যাওয়াতেও প্রশ্ন ওঠে। এমনকি গুরুতর আহত হওয়া সত্ত্বেও প্রথমে গগনপ্রীত ও তাঁর স্বামীর  চিকিৎসা শুরু হয়, তারপর নভজ্যোত ও তার স্ত্রীয়ের।  ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গগনপ্রীতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় এখনও তদন্ত চলছে।

Related articles

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...