Saturday, April 11, 2026

দেশের মানুষ আরও বেশি করে শ্রমজীবী হচ্ছে: প্রকাশ কেন্দ্রের রিপোর্টে

Date:

Share post:

দেশের শ্রমিকের সংখ্যা ক্রমশ বাড়ার ইঙ্গিত কেন্দ্র সরকারের রিপোর্টে। কেন্দ্রের সরকারের সুষ্ঠু কৃষিনীতি নেই। জিএসটির (GST) ভারে ব্যবসা-বিমুখ দেশের যুব সমাজ। কেন্দ্রের সরকার তথা ডবল ইঞ্জিন (double engine) সরকারগুলিতে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধের ছবি স্পষ্ট। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থা থেকে কলকারখানাই দেশের মানুষের চাকরির ভরসা। ঠিক সেটাই প্রতিফলিত হল কেন্দ্রীয় শ্রম দফতরের পরিসংখ্যানে। পুরুষ থেকে মহিলা, সব লিঙ্গেই গ্রাম থেকে শহরে সংস্থায় নিযুক্ত হয়ে কর্মী হওয়ার সংখ্যা বাড়ল গোটা দেশে।

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে যেখানে ৫.২ শতাংশ দেশবাসী কোনও সংস্থায় নিযুক্ত না হওয়া অবস্থায় ছিলেন (unemployed), সেই সংখ্যা অগাস্টে বেড়ে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে। অর্থাৎ নিয়োগ না হওয়ার সংখ্যা কমেছে। এর মধ্যে পুরুষের নিয়োগ না হওয়ার পরিমাণ জুলাইয়ের ৬.৬ শতাংশ থেকে কমেছে ৫.০ শতাংশে।

আরও পড়ুন: কোথায় অস্ত্র নামিয়ে রাখা! মাওবাদীরা ফের খুন করল সাধারণ গ্রামবাসীকে

পুরুষদের পাশাপাশি মহিলারাও যে ঘর ছেড়ে কাজে যোগ দিতে আরও বেশি বাধ্য হচ্ছেন, তার প্রমাণ কাজে যোগদানে মহিলাদের হারে বৃদ্ধি। গ্রাম থেকে শহর সর্বত্র এই হার একই রকমভাবে বেড়েছে। জুন মাসে যেখানে ৩০.২ শতাংশ মহিলারা কাজে যোগ দিতেন, সেখানে অগাস্টে যোগ দিচ্ছেন ৩২ শতাংশ। গ্রামীণ এলাকায় মহিলাদের যোগ দেওয়ার হার জুন মাসের ৩৩.৬ শতাংশ থেকে বেড়ে ৩৫.৯ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে পুরুষদের সঙ্গে মহিলাদের কাজে যোগ দেওয়ার পাল্লাটা যদিও এখনও খানিকটা কম। সেখানে জুনের ২২.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩.৮ শতাংশ।

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...