Sunday, March 22, 2026

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, অঙ্কুশের নগদ লেনদেন নিয়ে প্রশ্ন ইডির!

Date:

Share post:

সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা, টানা প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে দিল্লির ইডি (ED) দফতর থেকে কলকাতায় ফেরেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে অভিনেতা কিছু বলতে না চাইলেও সূত্রের খবর, বেটিং অ্যাপের প্রচারে টাকা কোথা থেকে কীভাবে এসেছিল এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে টলিউডের ‘মির্জা’কে।

বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পর অভিনেতা অঙ্কুশকেও একটানা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বেটিং বেআইনি জানা সত্ত্বেও কেন তার প্রচারের কাজে যুক্ত হয়েছিলেন অঙ্কুশ, এই প্রশ্নেরও মুখোমুখি হতে হয় অভিনেতাকে। ED সূত্রে দাবি, টলিউড সুপারস্টারের কাছেই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। নায়কের সঙ্গে বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছিল? কীভাবে পেমেন্ট পেয়েছিলেন তিনি? নগদে কোনও লেনদেন হয়েছিল কি? টাকা ছাড়া কি অন্য কোনও সুযোগ সুবিধা পেয়েছিলেন অঙ্কুশ? এমনকি অভিনেতার অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কোথাও টাকা পাঠানো হয়েছিল কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়। সূত্রের খবর তদন্তে সহযোগিতা করেছেন টলিউড সুপারস্টার। এই একই মামলায় বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে মঙ্গলবার হাজিরা দিতে বললেও তিনি উপস্থিত হননি। আগামী সপ্তাহে তলব করা হয়েছে দুই প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা, যুবরাজ সিং (Yuvraj Singh) এবং বলিউড অভিনেতা সোনু সুদকে।

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...