Saturday, April 11, 2026

কোথায় অস্ত্র নামিয়ে রাখা! মাওবাদীরা ফের খুন করল সাধারণ গ্রামবাসীকে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় মাওবাদী কেন্দ্রীয় কমিটির একটি চিঠি ভাইরাল (ভাইরাল ছবি বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। যেখানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানানো হচ্ছে, মাওবাদীরা (Maoist) অস্ত্র নামিয়ে (cease fire) রাখতে চায়। যদিও প্রধানমন্ত্রীর দফতর বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এরকম কোনও চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়নি। তবে গোটা দেশে প্রচারিত করা হয়েছে – মাওবাদীরা অস্ত্র নামিয়ে রাখতে চায়। তবে তাদের কাজে পুরো উল্টো ছবি ধরা পড়ল ছত্তিশগড়ে (Chhattisgarh)। ফের সাধারণ এক গ্রামবাসীকে পুলিশের চর সন্দেহে কুপিয়ে খুন করা হল ছত্তিশগড়ের বিজাপুরে।

বিজাপুর পুলিশের দাবি, বিজাপুরের জাংলা থানা এলাকার বেঁচরাম গ্রামে মঙ্গলবার মধ্যরাতে একদল সশস্ত্র মাওবাদী হানা দেয়। দাশরু রাম ওইয়াম নামে এক গ্রামবাসীর বাড়িতে চড়াও হয়ে তাকে টেনে বের করা হয়। এরপর কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। মাওবাদীরা (Maoist) দাবি করে এই দাশরু পুলিশের চর ছিল।

আরও পড়ুন: মোদির চরিত্রে অভিনেতা কে: জন্মদিনেই প্রকাশ্যে বায়োপিকের পোস্টার

ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এই নিয়ে বস্তার অঞ্চলের সাতটি জেলায় এই বছর ৩৭ জনকে হত্যা করেছে মাওবাদীরা। এরপর লাগাতার নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও অভিযানে একের পর এক শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। চাপের মুখে অস্ত্র সংবরণের কথা বললেও আদতে যে মাওবাদীরা তাদের স্বভাবসিদ্ধ খুনের রাজনীতি থেকে সরে আসতে কখনই চাইছে না।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...