Saturday, April 11, 2026

সবুজ সাথী প্রকল্পের সাইকেল সুরক্ষায় নবান্নের কড়া নির্দেশ নবান্নের

Date:

Share post:

সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সাইকেল নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে, অতিরিক্ত সাইকেল যত্ন করে সংরক্ষণ করতে হবে। খোলা জায়গায় ফেলে রাখা যাবে না। এমনভাবে রাখতে হবে যাতে আগামী বছরে সেগুলি ব্যবহার করা যায়।

সব জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে অনগ্রসরশ্রেণী কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলের কাছে সাইকেল সংরক্ষণ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসনের শীর্ষ কর্তাদের সতর্কবার্তা, কোনওভাবেই এই নির্দেশ অমান্য করা যাবে না।

জানা গিয়েছে, বিভিন্ন জেলায় এখনও বণ্টন না হওয়া সাইকেল খোলা মাঠে পড়ে রয়েছে। বৃষ্টি-রোদে ভিজে ও পুড়ে সেই সাইকেল নষ্ট হচ্ছে। নবান্ন স্পষ্ট করেছে, এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের অবহেলা না ঘটে, সে বিষয়ে জেলাশাসকদের সতর্ক করেছে প্রশাসন।

আরও পড়ুন – পুজোর আগেই বেতন-ভাতা-পেনশন, নির্দেশ জারি নবান্নের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...