Saturday, April 11, 2026

রাজনৈতিক সৌজন্য, প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিষেক 

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে (Narendra Modi) রাজনৈতিক সৌজন্যের ছবি তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যান্য বছরের মতো এবারও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বুধবার সকাল ৮:৪৮ মিনিটে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।

১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন। এবছর পঁচাত্তরে পড়লেন তিনি। দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যতিক্রমী নন অভিষেকও। বিজেপি সরকারের বাংলা বিদ্বেষের বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে বার বার গর্জে উঠতে দেখা গেছে তাঁকে। কিন্তু রাজনৈতিক সৌজন্য এবং সম্মান জ্ঞাপনে কখনও কোনও খামতি ধরা দেয়নি। এবারেও সেই একই ছবি ধরা পড়ল।

 

Related articles

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...