Saturday, April 11, 2026

মানুষকে কামড়ালেই কারাদণ্ড কুকুরের! যোগীরাজ্যে নতুন নিয়ম চালু

Date:

Share post:

পথকুকুরের দৌরাত্ম নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু মানুষ আর তার ফলেই কোর্ট পর্যন্ত গড়ায় জল। এবার যোগীরাজ্যে এল নতুন নিয়ম। মানুষকে কামড়ালেই কুকুরকে ‘শাস্তি’ পেতে হবে। প্রথমবার কাউকে কামড়ালে হবে ‘১০ দিনের কারাবাস’ হবে। সেই কুকুর যদি দ্বিতীয়বার কাউকে কামড়ায় তাহলে সারা জীবন তাকে ‘বন্দি’ হয়ে থাকার ব্যবস্থা করা হবে। যোগী আদিত্যনাথের সরকার সিদ্ধান্ত নিয়েছে বিনা প্ররোচনায় কোনও পথকুকুর যদি দু’বার মানুষকে কামড়ায় তবে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে সেই কুকুরের।

কিছুদিন আগেই পথকুকুর নিয়ে দিল্লির সরকারকে রাস্তা থেকে সমস্ত কুকুর নিয়ে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দেয় দেশের সুপ্রিম কোর্ট। এই নিয়ে জলঘোলাও হয়। এর মধ্যে পথকুকুর নিয়ে আতঙ্ক দূর করতে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘বিনা প্ররোচনায়’ কোনও কুকুর যদি মানুষকে কামড়ায় ১০ দিন ওই কুকুরটিকে কোনও পশুকেন্দ্রে আটকে রাখা হবে। সেই কুকুর ছাড়া পাওয়ার পর দ্বিতীয়বার কামড়ালে তাকে ‘আজীবন বন্দি’ হয়ে থাকতে হবে। তবে আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ সম্পর্কে কোন কথাই উল্লেখ করা হয় নি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্ররোচনা দেওয়া হয়েছে কিনা সেই সিদ্ধান্ত কে নেবে? প্রমান কীভাবে হবে? কোন পথককুর ‘বিনা প্ররোচনায়’ কাউকে কামড়েছে, সেটা জানা যাবে কীভাবে?

উত্তরপ্রদেশের পঞ্চায়েত এবং পুরসভা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অমৃত অভিজাত একটি নির্দেশ জারি করেছেন। বলা হয়েছে কোনও বাসিন্দা জলাতঙ্ক প্রতিরোধক টিকা নিয়েছেন কিন্তু তাঁকে কুকুরে কামড়েছে, এমন ঘটনার তদন্ত করা হবে। ওই কুকুরকে নিয়ে যাওয়া হবে আশ্রয়কেন্দ্রে। কিন্তু ‘যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত’ কুকুরকে কেউ যদি পোষ্য হিসেবে নিতে চান সেই ক্ষেত্রে আবেদনকারীকে তাঁর ব্যক্তিগত তথ্য দিতে হবে।

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...