Saturday, March 21, 2026

পরিযায়ী শ্রমিকদের সম্মানে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ছুটি ঘোষণা, সোশ্যালমিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। পুরাণ মতে বিশ্বকর্মা স্থাপত্য ও শিল্পের সৃষ্টিকর্তা দেবতা হিসেবে বর্ণিত আছে। এই পুজো উপলক্ষে সর্বত্রই চলছে আয়োজন। অফিস, কারখানা সহ বিভিন্ন জায়গার পুজো মণ্ডপগুলি সেজে উঠেছে। বাংলার শিল্পাঞ্চল জুড়ে আজ উৎসবের আমেজ। অর্থ দফতর আগেই  বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে ১৭ সেপ্টেম্বর, বুধবার ছুটি থাকবে। এতদিন বিশ্বকর্মা পুজোয় সরকারিভাবে সার্বিক ছুটি থাকত না। কিন্তু এবার থেকে ওই দিন সব সরকারি, সরকার অধিগৃহীত, পুরসভা, সরকার পোষিত, পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন, স্বশাসিত সংস্থা, নিগম-পর্ষদ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকছে।

এই মর্মে আজ, নিজের এক্স হ্যান্ডেলে সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ”সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।”

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...