Saturday, April 11, 2026

রোদবৃষ্টির বিশ্বকর্মা পুজো, উত্তরে কমলা সর্তকতা -দক্ষিণে বাড়ছে অস্বস্তি!

Date:

Share post:

বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলার পর্ব চলছে। কখনও আকাশের মুখ ভার, কখনও আবার রোদের চোখরাঙানি। বেলা গড়াতেই বিক্ষিপ্ত বৃষ্টি ঘুড়ি ওড়ানোর উৎসাহতে বাধার সৃষ্টি করেছে। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টির দুর্যোগ চলবে উত্তরেও। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উপরের ৬ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির বেগ খুব একটা তীব্র না হলেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আর মাঝারি বর্ষণ চলবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধ – বৃহস্পতিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি হবে। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতার মূলত মেঘলা আকাশ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দফায় দফায় দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

 

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...