Saturday, April 11, 2026

সিসিটিভির বিরোধিতায় অচলায়তন যাদবপুর, অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি তৃণমূলের

Date:

Share post:

দীর্ঘদিন ধরে বাম-অতিবাম ছাত্রদের দৌরাত্ম্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই কোনও সিসিটিভি। তার জন্য সম্প্রতি মৃত পড়ুয়ার তদন্তেও প্রতিপদে বাধা-বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে। এমনকী এই ঘটনার পরও যাদবপুরের স্বঘোষিত বিপ্লবী ছাত্ররা জেনারেল বডি মিটিং করে দাবি তুলেছে, ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে হলে নাকি তাদের অনুমতি নিয়ে লাগাতে হবে!

বাম-অতিবাম ছাত্রদের একচেটিয়া আধিপত্যকে সমূলে উৎখাত করার দাবি তুলেছেন তৃণমূল যুবনেতা সুদীপ রাহা। সমাজমাধ্যমে তাঁর সাফ দাবি, এই নৈরাজ্যবাদী শক্তিকে কঠোরহাতে দমন করা প্রয়োজন। বছর বছর গ্রাম-মফস্বল-শহরতলি থেকে একবুক স্বপ্ন নিয়ে পড়তে আসা ছেলেমেয়েদের অস্বাভাবিকভাবে মৃত্যু হবে, আর এরা তার প্রমাণ লোপাটের স্বার্থে সিসিটিভির বিরোধিতা করবে, এটা চলতে দেওয়া যাবে না। এদের দৌরাত্ম্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত অচলায়তনে পরিণত হয়েছে। যারা সিসিটিভির বিরোধিতা করছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর কোনও বাবা-মায়ের কোল যাতে খালি না হয়, তা সুনিশ্চিত করতেই হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলিষ্ঠ পদক্ষেপ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গরিমা মাটিতে মিশিয়ে দিচ্ছে এই কতিপয় বাম-অতিবাম ছাত্রেরা। এদের বরদাস্ত করলে এই নৈরাজ্য চলতেই থাকবে। এদের সমূলে উৎপাটিত করা হোক। একইসঙ্গে অবিলম্বে অস্থায়ী উপাচার্যের বদলে স্থায়ী উপাচার্য নিয়োগেরও দাবি তুলেছেন তৃণমূল নেতা।

আরও পড়ুন – শ্লীলতাহানিতে যুক্ত বাম ছাত্রনেতা! কেন গ্রেফতার করে তদন্ত হবে না? 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...