Saturday, June 13, 2026

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরে ধৃত তৃণমূল নেতার জামিন

Date:

Share post:

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্কুল চত্বরে মারধর, হুমকির অভিযোগে ধৃত তৃণমূল (TMC) নেতা ত্রিদিব বাড়ুইকে জামিন দিল আদালত (Court)। মঙ্গলবার স্কুল চলাকালীন আচমকা হাজির হয়ে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঙ্গে বচসা জুড়ে দেন। ভাইরাল হওয়া CCTV-র ফুটেজ অনুযায়ী, ঘাড় ধাক্কা দিয়ে ওই শিক্ষক (Teacher) মিলনকান্তি পালকে টেনে নিয়ে যান তিনি। এর পরেইতাঁকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন বিদ্যালয়ে এডুকেশনাল ট্যুর উপলক্ষে তহবিল সংগ্রহকে কেন্দ্র করে শিক্ষক (Teacher) মিলনকান্তি পাল ও স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য ত্রিদিব বাড়ুইয়ের মধ্যে বচসা হয়। এরপরই ওই শিক্ষকের  উপর চড়াও হন ত্রিদিব। ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে।

শিক্ষকের অভিযোগ, বিভিন্ন ইস্যুতে বারবার তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। স্কুলের কাজে হস্তক্ষেপ, মিটিংয়ে চাপ সৃষ্টির অভিযোগ তোলেন শিক্ষক মিলনকান্তি। ত্রিদিব বারুইয়ের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ। বুধবার, তাঁকে কাকদ্বীপ মহকুমা আদালতের তোলা হলে জামিন মঞ্জুর করেন বিচারক।

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...