Saturday, April 11, 2026

এনকাউন্টারের মৃত্যু দিশার বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীর!

Date:

Share post:

বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করল পুলিশ। হামলার ঘটনার পাঁচ দিনের মাথায় গোল্ডি ব্রার গ্যাংয়ের দুই সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। হিন্দু ধর্মগুরুকে অসম্মানের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর দিশার উত্তরপ্রদেশের বাড়িতে গুলিবর্ষণ করা হয়। অভিনেত্রী সেই রাতে বাড়ি না থাকলেও আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। তদন্ত শুরু হয়। এরপর বুধবার গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের (STF) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুলিকাণ্ডে জড়িত দুই দুষ্কৃতীর মৃত্যুর খবর মিলেছে।

পুলিশ জানিয়েছে, এই দুই অভিযুক্তের একজনের নাম রবীন্দ্র, তিনি রোহতকের বাসিন্দা। অন্যজন সোনিপতের বাসিন্দা অরুণ। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গাজিয়াবাদে এই অভিযান চালানোর সময় প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে উত্তর প্রদেশ স্পেশ্যাল টাস্ক ফোর্সের নয়ডা ইউনিট এবং দিল্লি পুলিশের (Delhi police) ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট।

 

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...