Saturday, March 21, 2026

অগণিত ভক্তের শেষবার ছুঁয়ে দেখার আকুতি: বিদায় জুবিন

Date:

Share post:

বিমান বন্দরে দেহ আসার সঙ্গে সঙ্গেই যেন একরাশ চোখের জল বাঁধ ভেঙে উপচে পড়ল কর্মীদের। একই অবস্থা অসমের অগণিত মানুষের। গুয়াহাটির (Guwahati) রাস্তায় সারারাত জেগে যে ভক্তরা অপেক্ষা করেছিলেন তাঁদের বাধ ভাঙা চোখের জল উপচে পড়ল জুবিন গর্গের (Zubeen Garg) মরদেহ নিয়ে কফিন শহরে পৌঁছতেই। মরদেহে শ্রদ্ধা জানালেন স্ত্রী গরিমা সাইকিয়া (Garima Saikia)।

রবিবার ভোর ৬টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছয় জুবিন গর্গের মৃতদেহ। বিমান বন্দরের কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাতে মায়াবিনী গানটি গাওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মরদেহ নিয়ে সকালে পৌঁছন গুয়াহাটি।

শনিবার প্রায় সারারাত গুয়াহাটির প্রতিটি মোড়ে জমায়েত শুরু করেন অগণিত ভক্ত। মরদেহ গুয়াহাটি (Guwahati) বিমান বন্দরে পৌঁছতেই সেই জনতা বাঁধ ভাঙা চোখের জল নিয়ে মরদেহবাহী গাড়ির সামনে জড়ো হয়। মরদেহ নিয়ে যাওয়া হয় জুবিনের বাড়িতে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে শ্রদ্ধা জানান স্ত্রী গরিমা সাইকিয়া। দীর্ঘ সময় সেখানেই শিল্পীর দেহ শায়িত রাখা হয় অনুগামী, ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য।

আরও পড়ুন: গরিবের মসিহা রোলেক্স কোম্পানির মালিক! মুনাফার প্রায় পুরোটাই চলে যায় দানে

কফিন ছুঁয়ে একবার শিল্পীকে শেষবার বিদায় জানানোর জন্য উপচে পড়ে ভিড়। সেই ভিড়ে যুবক-যুবতীদের চোখের জলের পাশাপাশি দেখা যায় পুলিশ কর্মীদের চোখের জল ফেলতে। শারীরিকভাবে অক্ষম বহু মানুষও শৃঙ্খলাবদ্ধভাবে শ্রদ্ধা জানান সেখানে। রাজনীতিক নেতাদেরও চোখের জল ফেলতে দেখা যায় এদিন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে। সন্ধ্যাতেই সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় সম্পন্ন হবে শিল্পীর শেষকৃত্য। তবে সোমবার সকালেও স্টেডিয়ামে শায়িত থাকবে জুবিনের মরদেহ, জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অগণিত ভক্তের ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত, জানানো হয়।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...