Saturday, April 11, 2026

গুরুর রেকর্ড ভাঙলেন শিষ্য অভিষেক, সেলিব্রেশনে পাকিস্তানকে দিলেন শিক্ষা!

Date:

Share post:

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে (Asia Cup Super 4) বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক শর্মা (Abhisek Sharma)। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন শুভমান গিল। ম্যাচ জয়ের পর দুই ব্যাটারই সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘কথা কম, কাজ বেশি’।

অর্ধশতরান করার পর পর একটি বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক। যেটা তিনি বড় রান করলে করে থাকেন। মাথার উপর হাত তুলে আঙুল দিয়ে ইংরেজি ‘এল’ অক্ষর দেখান। যা ‘লাভ’ বা ‘ভালোবাসার’ চিহ্ন। এটা মনে হচ্ছে পাকিস্তানের সাহিবজাদা ফারহান অর্ধশতরান করে ব্যাট দিয়ে গুলি চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করেছিলেন, তার পাল্টা ভালোবাসার চিহৃ দেখালেন অভিষেক

ভারতীয় ক্রিকেটে অভিষেকের উত্থানের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের ভূমিকা।গুরুর রেকর্ড ভেঙেছেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে টি২০ ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, যিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ৮২ রান করেছিলেন। তালিকায় দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে কোহলি ও গৌতম গম্ভীর। চতুর্থ স্থানে জায়গা করে নিলেন অভিষেক। পঞ্চম স্থানে রয়েছেন যুবরাজ সিং।

আরও পড়ুন:ভারত-পাকিস্তান মেগা ম্যাচের স্কোরশিট দেখে নিন এক ঝলকে

যুবি নিজের হাতে  তৈরি করেছেন অভিষেককে। একটি ভিডিও-তে দেখা গিয়েছে, অভিষেককে নেটে পরামর্শ দিচ্ছেন যুবি। দিনের পর দিন যুবরাজ পড়ে থেকেছেন অভিষেকের সঙ্গে। তাঁর টেকনিককে উন্নত করার চেষ্টা করেছেন। তারই সুফল পাচ্ছেন অভিষেক।

Related articles

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...