Thursday, March 26, 2026

প্রবল বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশন

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশনরাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণ শুধুই প্লাবনের ছবি। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশন।

সোমবারই চলতি মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ মঙ্গলবার ক্লাব তাবুতে ছিল লিগ জয়ের সেলিব্রেশন। নিয়ম মাফিক পতাকা উত্তোলন হওয়ার কথা ছিল কিন্তু সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয় কলকাতায় এর ফলে কলকাতার একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। ভাসছে ময়দানের মাঠগুলিও ।এই পরিস্থিতিতে মঙ্গলবার ক্লাবের পতাকা উত্তোলন কর্মসূচি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইস্টবেঙ্গল কর্তারা।
নিয়ম মেনে কলকাতা লিগ জয়ের জন্য পতাকা উত্তোলন হবে ক্লাব তাবুতে। তবে সেই দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে,প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ ইস্টবেঙ্গল ক্লাবে নির্ধারিত যে অনুষ্ঠানটি ছিল, তা আপাততঃ স্থগিত করা হলো I পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে অনুষ্ঠানটি যেদিন করা হবে আপনাদেরকে সেটি জানানো হবে I
সোমবার প্রথমে ২০২৪-২৫ মরশুমের কলকাতা লিগ জয়ের জন্য ট্রফি তুলে দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের হাতে। ট্রফি তুলে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এরপর ইউনাইটেড স্পোর্টস কে হারিয়ে চলতি মরশুমের লিগের শিরোপা জেতে লাল হলুদ।

সর্ব ভারতীয় ক্ষেত্রে অনেকদিন ট্রফি নেই, সুপার কাপ শেষ জিতেছিল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ডুরান্ড কাপেও সাফল্য আসেনি কিন্তু কলকাতা লিগের সাফল্যের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের।

এই নিয়ে কলকাতা ফুটবল লিগে ৪১ বারের চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল ক্লাব I

ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম লিগ জয় ১৯৪২ সালে I তার পরবর্তীতে ১৯৪৫, ১৯৪৬ , ১৯৪৯, ১৯৫০, ১৯৫২, ১৯৬১, ১৯৬৬, ১৯৭০, ১৯৭১, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৫, ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৬, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২৪ এবং ২০২৫ – সর্বমোট ৪১ বার চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল ক্লাব I এর সাথে পরপর ৮ বার (২০১০-২০১৭) লিগ জয়ের কৃতিত্ব ভারতীয় ফুটবলে একটি রেকর্ড I

২০২৫ সালের কলকাতা ফুটবল লিগের গ্রুপ লিগ পর্বে ইস্টবেঙ্গল ক্লাবের ১১ টি ম্যাচে ৭ টি জয়, ২ টি ড্র এবং ২ টি পরাজয় I গোল করে ৩০ টি, গোল খেতে হয় ১০ টি I মোট ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ শীর্ষে থেকে সুপার সিক্সে প্রবেশ করে I এই পর্বে ভানলালপেকা গুইতে’র সর্বোচ্চ গোল – ৫ টি I

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...